1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান, সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে হাসানাত,মেনন সহ বিভিন্ন মহলের শোক।   - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:০৪|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ মাদারীপুর থানা থেকে গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ

উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান, সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে হাসানাত,মেনন সহ বিভিন্ন মহলের শোক।  

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি, ইউনিয়ন আাওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও আওয়ামীলীগের চরম দুর্দিনের ত্যাগী সৎ কান্ডারি, চির কুমার, আজন্ম পরোপকারী গৌরাঙ্গ লাল কর্মকার ৮৩ বছর বয়সে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারী শুক্রবার রাত তিনটায় মৃত্যুবরন করেছেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  বরিশাল – ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ  ও বরিশাল ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড রাশেদ খান মেনন। আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে গভির শোক প্রকাশ করে বলে তিনি একজন সৎ আদর্শবাদি মানুষ ছিলেন এবং নিজে চির কুমার থেকে আজন্ম পরোপকারী হিসাবে মানুষের সেবা করে গেছেন।

তিনি আওয়ামীলীগের একজন ভ্যানগার্ড ছিলেন। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে আরো শোক প্রকাশ করেছেন বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস , সাবেক সংসদ সদস্য মোঃ শাহে আলম , প্রখ্যাত কন্ঠ শিল্পী হারমনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস ,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি ,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,  উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন ,সাধারন সম্পাদক সিমা রানী শীল, কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার , জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল রাজ্জাক তালুকদার , উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জাকারিয়া জানান গৌরাঙ্গ লাল কর্মকার ৫ ভাই  ৫ বোনের মধ্যে তৃতীয়  তবে কেহই বাংলাদেশে নেই। স্বাধীনতার পূর্বে সবাই ভারত চলে গেছে। মুক্তিযোদ্ধাদের সময় পাকিস্তানিরা তার ঘরবাড়ি পুরিয়ে দেওয়ার পরে আর কোন ঘরদরজা করেননি। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে তিনি বসবাস করতেন। তিনি চির কুমার , পরোপকারী ছিলেন। যদিও পরিবারে তার নিকট স্বজন বলতে কেউ পাশে নেই৷ তবে বংশের কিছু লোক আর এলাকার লোকজনই তার স্বজন হিসাবে রেখে গেছেন। গৌরাঙ্গ লাল কর্মকার গত ১০ দিন থেকে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ১৯ জানুয়ারী শুক্রবার দুপুরে বামরাইল ইউনিয়নের হস্তুিশুন্ড গ্রামে তার সৎকার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com