1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী, আগৈলঝাড়া,বাবুগঞ্জ, উজিরপুর উপজেলার ৪০ টি কাওমি মাদ্রাসার ৪ শত শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাম, নাতে রাসূল সাঃ, ক্বেরাত,গজল প্রবন্ধ ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের উপ-পরিচালক এ বি এম আব্দুর রহীম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাশার, আরজগুজার করেন কাওমি মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুফতি সানাউল্লাহ সাহেব।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এই সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ ১২শত শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন। স্থানীয়রা সাংবাদিকদের কে জানান এ অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-শিক্ষক ও অভিভাবক মিলনমেলা পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন  বলেন, প্রত্যেক বছর অত্র মাদ্রাসার উদ্যোগে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক ছাত্র ও অভিভাবকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আধুনিক কাওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com