1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ পরিচয়ের অভিযোগে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত

উজিরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-  বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে- মুন্সির তাল্লুক গ্রাম ৪নং ওয়ার্ডের সভারঞ্জন হালদারের ছেলে রিয়াঙ্কা হালদার ৫ বছর ৬ মাস এবং বিবেক বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস(৫), তাদের বসতবাড়ির উঠানে ২০ সেপ্টেম্বর দুপুরে খেলাধুলা করতে ছিল। এরপর তাদের দুজনকে বাড়ির আঙ্গিনায় না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে বিকেল ৩ টার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

একই সাথে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুড়ো এলাকা জুড়ে শোকের মাতম বইছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, দুই শিশু ডুবে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।উজিরপুর মডেল থানার এসআই সজিব মন্ডল সাংবাদিককে জানান, নিহত শিশু দুটির লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com