1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে চাঞ্চল্যকর জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, -প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

উজিরপুরে চাঞ্চল্যকর জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, -প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

জুনায়েদ খান- 
উজিরপুর প্রতিনিধিঃ

 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামীর পক্ষের মিথ্যা মামলা দায়ের। খুনিদের হত্যা মামলা থেকে রেহাই পেতেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামি, সন্ত্রাসী ও মামলাবাজ মিজানুর রহমান  মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

 ২ ডিসেম্বর সকাল ১০ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া,সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া,বনি আমিন বালী,আব্দুল আজিজ বিশ্বাস,নুরুল হাওলাদার,দেলোয়ার বিশ্বাসসহ ৫ শতাধিক এলাকাবাসী।

এসময় বিক্ষুব্ধরা ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মামলাবাজ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। 

ভুক্তভোগীরা জানান,কিছু দিন পূর্বে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার কূ-পরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়া নিজের মাথা নিজেই কেটে তার বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে মাছের ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। 

সে ঘটনায় ২১ নভেম্বর এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে ফের নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মোঃ ফায়জুল হক বালী ফারাহীন,জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নম্বর-৪৪৩/২০২৪ ইং।

এ বিষয়ে মামলার বাদী মুক্তা আক্তার মিতু জানান, আমরা থানায় যোগাযোগ করলে মামলা না নেওয়ায় কোর্টে গিয়ে মামলা দায়ের করি।  এ ব্যপারে মিজানুর রহমান বিষয়টি এড়িয়ে যায়।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে কেহ যোগাযোগ করলে এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কিন্তু সাতলার বিষয়টি আমাদের জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com