1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

রামপালে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করে রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে রামপাল সদরে অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

এরপর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের সম্মিলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বর্ণাঢ্য সাজে আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের শত-শত নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আকবর আলী, মোঃ হামীম নূরী, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার, মোঃ আব্দুল্লাহ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী গিয়াস উদ্দিন, শেখ নুরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com