1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৫|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃউজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- নড়াইলের যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনের পর নড়াইলের মো.রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এন্টিটেররিজম ইউনিটের
অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।মো.রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ
আদালত।

৮ বছর পলাতক থাকার পর এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘ গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রত ঢাকায় পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com