1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে মাদকদ্রব্য গাঁজাসহ যুবক আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চিকিৎসক হয়েও শিল্পী, নিজের হাতে গড়লেন কালীমন্দির ও প্রতিমা রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর জয়জয়কার, একাধিক বিভাগে সেরাদের তালিকায় প্রতিযোগীরা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রামপালে মাদকদ্রব্য গাঁজাসহ যুবক আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ নাজিম শেখ (২৪) নামের এক যুবককে আটক করেছে। আটক নাজিম মোংলা উপজেলার দিগরাজ এলাকার মৃত নুর আলম শেখ’র ছেলে।

শনিবার (১১ মে) সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

রামপাল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে হুড়কা ইউনিয়নের হুড়কা গ্রামের প্রতাপের চায়ের দোকানের সামনের রাস্তায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে অপেক্ষা করছে মাদক কারবারিরা। এ সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডলের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

এসময় নাজিমের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। ওসি সোমেন দাস আরো জানান, গতরাতে হুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ নাজিম শেখ নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com