1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৪৯|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

নড়াইলে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে কালবৈশাখী ঝড়ে গাছপালা বাড়িঘরসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে শুক্রবার দিবাগত রাত পর্যন্ত কালবৈশাখী ঝড়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

এ ছাড়া গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বেশি ক্ষয়ক্ষতি হয় উপজেলার গন্ডব, আড়পাড়া, কাশিপুর, শালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

শুক্রবার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের একাধিক টিনের বাড়ির চালার ওপর গাছ উপড়ে পরে ঘরের চালা ভেঙে যায় এবং ঝড়ো বাতাসে তা খুলে ধুমড়ে মুচকে পড়ে আছে। ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় চা দোকানিদের।

শালনগর ইউনিয়নের আড়পাড়া গ্রামের রেখা বেগম জানান, তাদের গ্রামে ঘর, গাছ-পালা ভেঙে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া একই ইউনিয়নের ধলু মিয়ার মিয়ার ঘর ধসে পড়ে এবং অনেক কৃষকের ফসলি জমি নষ্ট হয়েছে।

গন্ডব গ্রামের আলী আগবর জানান, তাদের বাড়ির পাশে রাস্তায় আম গাছটি ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এছাড়াও গ্রামের বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে ঘরের চালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় গাছের আম, কাঁঠালসহ লিচু সহ কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়ছে। সড়কের ওপর গাছ উপরে পড়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গত কাল বিকালের কাল বৈশাখী ঝড়ে ইউনিয়নের অর্থ শতাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ক্ষতি গ্রস্থ পরিবার গুলোর খোজ খবর নিয়েছি।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা জানতে পেরেছি। আমাদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com