1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:২০|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

রামপালে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দিনদুপুরে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার(৩১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকা থেকে উজলকুড় গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ ইকবালের ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি চোর চক্র।

ইজিবাইক চালক ইকবাল জানান, ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় থেকে সোনাতুনিয়া যাওয়ার কথা বলে যাত্রী হয় একজন। তাকে নিয়ে ইকবাল সোনাতুনিয়া উদ্দেশ্যে রওনা হয়। ইজিবাইক নিয়ে ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে তিন চার জন লোক নেমে তার গতিরোধ করে। এসময় তারা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় ব্যবহার করে বলে তার গাড়ির ভেতরের যাত্রী ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত এবং ইকবালও মাদক ব্যবসার সাথে জড়িত আছে। এরকম ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাদের প্রাইভেটকারে তুলে নেয়। চক্রের আরেক সদস্য ইজিবাইক থানায় নিয়ে যাওয়ার কথা বলে সে হারিয়ে যায়।ইকবাল আরো জানান, গাড়ির মধ্যে ছিনতাইকারিরা তাকে অনেক ভঁয়-ভীতি দেখায় এবং তাকে শারিরীকভাবে নির্যাতন করে।একপর্যায়ে রামপালের বেলাই ব্রিজ এলাকায় ইকবালকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে কথা হলে তিনি জানান, আমরা জানতে পেরেছি ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকা থেকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com