1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার প্রেসক্লাবের কমিটি ঘোষনা-সভাপতি মোকাররম-সম্পাদক আজিমউদ্দিন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৮|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

ডাসার প্রেসক্লাবের কমিটি ঘোষনা-সভাপতি মোকাররম-সম্পাদক আজিমউদ্দিন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার প্রেসক্লাবের সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে-২০২৪-২৫ সালের কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ডাসার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক অন্যধারা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সৈয়দ মোকাররম হোসেন (হেমায়েত)কে সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আজিম উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ২০২৪ ইং তারিখ সকালে ডাসার পুরান থানার মোড় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ডাসার প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির অন্যান্য প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি দৈনিক সন্ধা বাণী পত্রিকা ডাসার উপজেলা প্রতিনিধি শেখ আমিনুল ইসলাম,সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি পারভেজ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশ বাণী পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ সালমান হোসেন অন্তু,সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি শরীফ আশিক,দপ্তর সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি শরীফ শাওন,প্রচার সম্পাদক দৈনিক অন্যধারা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সাকিব হাওলাদার,কোষাধ্যক্ষ দৈনিক আলোচিত বাংলাদেশ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মমজাতুল কবির নাফিউ,কার্যকরী সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি এমদাদুল হক কাজল,সদস্য দৈনিক দেশ সেবা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সোহাগ বাড়ৈ,সদস্য দৈনিক সময়কালের প্রতিনিধি মীরচান হাওলাদার,সদস্য দৈনিক প্রতিদিনের ক্রাইমের প্রতিনিধি জুলহাস সরদারসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,ডি বি সি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি-মনির হোসেন বিলাশ, ডাসার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশীদ,উপদেষ্টা মাদারীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন,উপদেষ্টা মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি,উপদেষ্টা বাংলা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম তানভীর,ডাসার উপজেলা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি ও ডাসার প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হেমায়েত হোসেন খানসহ অনেকে।

এ সময় কমিটি ঘোষণা করেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মনির হোসেন বিলাশ কমিটি ঘোষণা শেষে সভাপতি সাধারন সম্পাদকসহ সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com