1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার ৯ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার ৯

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর আলী তরুণ (২৪) ও মো: আব্দুল মাবুদ (৩৫), মো: হাকিম (৩৬), মো: মিজান (২৪), মো: ইয়াসিন (৩৩), মো: মিলন (৪০), মো: মানিক হোসেন (৪৩), মো: আজম আলী (২৮) ও মো: আলাউদ্দীন (৩২)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওইদল বিকেল ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো: ওমর আলী তরুনকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম একই দিবাগত রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আলীর মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com