1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২ সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করেছেন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

র‍্যাব-১২ সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করেছেন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের টাকা সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করছেন। সিরাজগঞ্জ র‌্যাব-১২

মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবধিকার সংরক্ষণই আমাদের প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র‌্যাব-১২ এর উদ্যোগ চরমপন্থী সর্বহারাদের আত্মসমর্পণ এরই ধারাবাহিকতার অংশ মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত ২১ মে ২০২৩ ইং সিরাজগঞ্জে অবস্থিত র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্য ০২ (দুই) শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এর নিকট আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য সিরাজগঞ্জ র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। সম্মানিত র‌্যাব ডিজি মহোদয়ের উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে ৩১৪ সদস্যকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট ৩,১৪,০০,০০০/- (তিন কোটি চৌদ্দ লক্ষ) টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

আত্মসমর্পন করা চরমপন্থিরা সরকারিভাবে আইনি সহয়তা পেয়ে তারা সবাই এখন স্বাভাবিক জীবন-যাপন করছে। এদের মধ্যে কেউ ব্যবসা, কেউ মাছের ঘের, কেউ গবাদি পশু পালন, কেউ ছাগল পালন, কেউ ইজি বাইক, কেউ আবার সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তাদের জীবন-যাত্রার মান আরও উন্নত করতে সরকার আর্থিক ভাবে তাদের এ সহয়তা প্রদান করছে। সেই লক্ষে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর তত্বাবধানে

আজ শুক্রবার (৫ জানুয়ারি) ২০২৪ইং সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থি মিলে ০১ বছরের জন্য নগদ ২,০০,০০০/- মূল্যের ০৫ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন ধরণের উন্নত প্রজাতির ৩০ মণ মাছ চাষ করা হবে। আত্মসমর্পণকৃত অন্যান্য চরমপন্থিরাও যেন জেলা ভিত্তিক বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ/খামার করতে পারে সেই উদ্দ্যোগ গ্রহন করছে র‌্যাব-১২।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com