
মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের টাকা সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থীদের মৎস্য প্রকল্প উদ্ধোধন করছেন। সিরাজগঞ্জ র্যাব-১২
মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবধিকার সংরক্ষণই আমাদের প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র্যাব-১২ এর উদ্যোগ চরমপন্থী সর্বহারাদের আত্মসমর্পণ এরই ধারাবাহিকতার অংশ মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত ২১ মে ২০২৩ ইং সিরাজগঞ্জে অবস্থিত র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্য ০২ (দুই) শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এর নিকট আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য সিরাজগঞ্জ র্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। সম্মানিত র্যাব ডিজি মহোদয়ের উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে ৩১৪ সদস্যকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট ৩,১৪,০০,০০০/- (তিন কোটি চৌদ্দ লক্ষ) টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।
আত্মসমর্পন করা চরমপন্থিরা সরকারিভাবে আইনি সহয়তা পেয়ে তারা সবাই এখন স্বাভাবিক জীবন-যাপন করছে। এদের মধ্যে কেউ ব্যবসা, কেউ মাছের ঘের, কেউ গবাদি পশু পালন, কেউ ছাগল পালন, কেউ ইজি বাইক, কেউ আবার সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তাদের জীবন-যাত্রার মান আরও উন্নত করতে সরকার আর্থিক ভাবে তাদের এ সহয়তা প্রদান করছে। সেই লক্ষে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর তত্বাবধানে
আজ শুক্রবার (৫ জানুয়ারি) ২০২৪ইং সিরাজগঞ্জ জেলার ১৪ জন চরমপন্থি মিলে ০১ বছরের জন্য নগদ ২,০০,০০০/- মূল্যের ০৫ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন ধরণের উন্নত প্রজাতির ৩০ মণ মাছ চাষ করা হবে। আত্মসমর্পণকৃত অন্যান্য চরমপন্থিরাও যেন জেলা ভিত্তিক বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ/খামার করতে পারে সেই উদ্দ্যোগ গ্রহন করছে র্যাব-১২।