1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে হরিণের মাংসসহ আটক শফিকুল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

রামপালে হরিণের মাংসসহ আটক শফিকুল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯.৫ (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com