1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৩|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইলে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ-মাদক সেবন করতে নিষেধ করায় নড়াইলে এক মুদি দোকানীর গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে আব্দুর রহমান নামে ঐ দোকানী শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরতলীর কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভূক্তভোগী ও তার স্বজনরা জানায়, নড়াইল সদর উপজেলার কমলাপুর গ্রামের মাজেদ মোল্যার ছেলে আব্দুর রহমান তাদের বাড়ির পাশে নবনির্মিত রেললাইন লাগোয়া একটি ছোট্ট মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছে। একই গ্রামের কওসার মোল্যার ছেলে হেলাল আব্দুর রহমানের দোকানের পাশে গিয়ে বিভিন্ন সময় মাদক সেবন করে। দোকানী আব্দুর রহমান হেলালকে তার দোকানের আশপাশ থেকে সরে অন্যত্র গিয়ে মাদক সেবন করতে বলায় হেলাল এতে ক্ষুদ্ধ হয়ে এর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজতে থাকে।

এরই এক পর্যায়ে শুক্রবার সুযোগ বুঝে হেলাল আব্দুর রহমানের দোকানে চড়াও হয়ে তার গায়ে পেট্রোল ছুড়ে দেয়। আগুন ধরিয়ে দিয়ে আব্দুর রহমানের কাছে থাকা দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সরে পরে। এসময় আব্দুর রহমানের আর্ত চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com