1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাগুরা ১ ও ২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৩২|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

মাগুরা ১ ও ২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মাগুরা-০১ ও ০২ আসনের মনোয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।আজ ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এবাদত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রাজু, জেলা ছাত্র কংগ্রেস এর আহ্বায়ক মোঃ কাজল ইসলাম।

মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশে যে চলমান সাংবিধানিক পজিশন হয়েছে তাতে নির্বাচন অপরিহার্য। কোন দল কি করলো এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংলাপ হয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। মাগুরার ছেলে হিসাবে আমি মাগুরা-০১ ও ০২ আসনে নির্বাচনের জন্য আজ মনোনয়ন ফরম জমা দিলাম।নির্বাচন সুষ্ঠু না হলে বয়কট করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com