1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলবে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী দুই নারী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মতলবে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী দুই নারী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়নপত্র জমা শেষ হয়েছে মঙ্গলবার। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এ পর্যন্ত ১২ জন মনোনয়ন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে দুই নারী রয়েছেন।

তারা হলেন- বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
জাকিয়া সুলতানা শেফালী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পেছনে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণের আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি।

যুব মহিলা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করেছি। মতলবে এক সময়ে নারীরা বিএনপির প্রতি দুর্বল ছিল। যার ফসল বিএনপি ঘরে তুলেছিল; কিন্তু আমি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে এ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এখন মাত্র কয়েক ঘণ্টার নোটিশেই শত শত নারী আওয়ামী লীগের মিছিলে হাজির হচ্ছে। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারব।

এদিকে অ্যাডভোকেট জেসমিন সুলতানা বলেন, নারীরা বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে। আমি দলের জন্য নিরলস কাজ করছি। আশা করছি দল আমাকে সেই মূল্যায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com