1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুলিশ হত্যাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৭|
সংবাদ শিরোনামঃ
কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭ নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিয়াতে ঘুষ দাবির অভিযোগ, পিআইওকে ঘিরে তদন্তে প্রশাসন

পুলিশ হত্যাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নিউজ ডেস্ক মাদারীপুরঃ- পুলিশ হত্যা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ উপলক্ষে বিকেলে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার মেলবোর্ন প্লাজার সামনে গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিছ আক্তার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান দর্জিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতাকর্মীরা জানান, বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com