
জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভায় দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি ও অর্পিত সম্পত্তি বেদখলে থাকার অভিযোগ উঠেছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সরকারি মালিকানাধীন এসব জমি উদ্ধার না হওয়ায় ভূমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তি সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার গোশেরবাড়ি সংলগ্ন এলাকায় সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ব্যক্তিগত স্বার্থে ভোগদখল করে আসছে। এতে একদিকে সরকারি সম্পত্তি যথাযথভাবে ব্যবহারের সুযোগ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকার সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
সংযুক্ত সরকারি খতিয়ান ও ভূমি রেকর্ডপত্রে দেখা যায়, বানারীপাড়া পৌরসভার গোশেরবাড়ি সংলগ্ন জে.এল. নম্বর ৪২-এর আওতাধীন খতিয়ান নম্বর ১৯৬ ও ১৯৮৮-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগে, বিশেষ করে ৫৮৬, ৫৮৭ ও ৫৮৮ নম্বর দাগে খাসজমি ও অর্পিত সম্পত্তির তথ্য রয়েছে।
তথ্য উল্লেখ রয়েছে। পাশাপাশি ভূমি অফিসের সংশ্লিষ্ট নথিতে ভূমি সহকারী কর্মকর্তা বিমল চন্দ্র ও অফিস সহকারী কবির হোসেনের স্বাক্ষর এবং ২০২০ সালের ২ মার্চ ও ৯ ফেব্রুয়ারির তারিখসংবলিত নোটের উল্লেখ পাওয়া যায়।তবে সরকারি রেকর্ডে জমির অবস্থান ও শ্রেণি উল্লেখ থাকার পরও বাস্তবে এসব সম্পত্তির দখল পরিস্থিতি কী, কারা সেগুলো ভোগ করছেন এবং কী কারণে দীর্ঘদিনেও দখলমুক্ত করা সম্ভব হয়নি—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।সচেতন এলাকাবাসীর দাবি, সরকারি খতিয়ান, নকশা ও সরেজমিন তদন্তের মাধ্যমে পৌরসভার সব খাসজমি ও অর্পিত সম্পত্তির প্রকৃত অবস্থা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে অবৈধ দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সরকারি সম্পত্তি উদ্ধার করতে হবে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, খাসজমি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে এখন প্রয়োজন কার্যকর তদন্ত, দখল পরিস্থিতি নিরূপণ ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ।
সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে হবে।