1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তায় জরুরি ফুট ওভারব্রিজের দাবি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নগ্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার ব্যবসায়ী মানবেন্দ্র রায় (৩৪) হানিট্র্যাপের শিকার হন। তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ব্যবহার করে টাকা আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সজিব (২৫), পিতা মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশি; মোস্তাফিজুর রহমান রনি (৩৫), পিতা আমজাদ হোসেন। তাঁদের দুজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়া এলাকায়। গ্রেপ্তার অপর ব্যক্তি মারিয়া আক্তার (ছদ্মনাম)।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com