1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহতের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মাদারীপুরে ইয়াবার বিরুদ্ধে অভিযানে বড় ধাক্কা—৬৫০ পিসসহ গ্রেপ্তার ৬ স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড দোকানে মাদকের মজুত, বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি,

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের লক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, চিকিৎসাসেবার মান, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার, নতুন ডেন্টাল ইউনিটের জন্য এক্স-রে মেশিন ক্রয়, র‌্যাবিস ভ্যাকসিন ক্রয়, রোগীদের বসার সীট, হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী সংকট এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এসময় তিনি নতুন ডেন্টাল ইউনিটের এক্স-রে মেশিন ক্রয়ের জন্য এক লক্ষ টাকা এবং র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য এক লক্ষ টাকা প্রদান করেন।

সভায় সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com