1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে স্টেকহোল্ডারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:১৬|
সংবাদ শিরোনামঃ
আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে স্টেকহোল্ডারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইউসুফ আলী জুলহাস।। বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ উপলক্ষে স্টেকহোল্ডারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ।

সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,সরকারি কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার,হিজলা গৌরবদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,কোস্টগার্ড ও নৌ পুলিশ প্রতিনিধি,উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন সিকদার,হিজলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ,হিজলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী,রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার তার বক্তব্যে বলেন আইন আছে প্রয়োগ নেই যার কারণে এ সকল অভিযান লক্ষস্থানে পৌঁছানো যায় না। তিনি আরো বলেন ইলিশ প্রজনন মৌসুমে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে অভিযান পরিচালনা করলে জেলেরা নদীতে নামতে পারবে না।

উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ তার বক্তব্যে মা ইলিশ সংরক্ষণে সকল ধরনের প্রস্তুতি নেয়ার জন্য মৎস্য দপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন অভিযানের ২২ দিন নদীতে কোন জেলে থাকতে পারবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com