1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

“মাদকমুক্ত সমাজ গড়তে আসুন সবাই একসঙ্গে এগিয়ে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ জুম্মা অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। আগামী প্রজন্মকে নিরাপদ ও সুস্থ রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং “মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি”—এই শপথ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মোঃ তারেক, এসআই মোঃ আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, কালিয়া প্রেসক্লাব, কালিয়া, নড়াইল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আরজান হোসেন। কর্মসূচির আয়োজক ছিলেন মোঃ রাসেল আহমেদ ও মোঃ রব্বান আলী। প্রচারে ছিল মহাজন উত্তরপাড়া এলাকাবাসী।
সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com