1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী সোনাহার মতিলাল বাবু জমিদার বাড়ি পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ নাহিদ হাসান, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন বলেন, “সোনাহার জমিদার বাড়িটি পঞ্চগড়ের গর্ব করার মতো একটি ঐতিহাসিক স্থাপনা। এটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই ভবনটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, জমিদার বাড়িটি সংরক্ষণের দাবিতে ২০২২ সাল থেকে বিভিন্ন দফতরে আবেদন ও যোগাযোগ করা হলেও কাঙ্ক্ষিত উদ্যোগ দেখা যায়নি। অবশেষে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হলে পঞ্চগড়ের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ,,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com