1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশাল জেলা প্রশাসকের নির্দেশক্রমে এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের তত্ত্বাবধানে সোমবার (০৮ জুন ২০২৬) গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া মৌজায় ফিল্ড পরিদর্শন ও সরকারি সম্পত্তি সুরক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ঐতিহ্যবাহী মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি লিজ ব্যতীত অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিটি লাল পতাকা স্থাপন করে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বর্তমান রেকর্ডীয় মালিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশালের মালিকানা উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, লেকসদৃশ এই জলাশয়টি আপাতত জনসাধারণের দেখভাল ও ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে। পরবর্তীতে সরকারি বিধি-বিধান অনুসরণ করে জমিটি লিজ প্রদান এবং বকেয়া আদায়ের কার্যক্রম গ্রহণ করা হবে।

এছাড়া মাহিলাড়া মঠের নিকটবর্তী হওয়ায় এলাকাবাসীর বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে জলাশয়টিতে ছোট নৌকা চালুর সম্ভাব্যতা ও যৌক্তিকতা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ ব্যক্তিগত স্বার্থে জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করলে বা এর কোনো সম্পদ বিনষ্ট করলে তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে জেল ও জরিমানার বিধান কার্যকর করা হবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, মাহিলাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়াজ মাহমুদ এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

জনস্বার্থে সরকারি জমি উদ্ধার, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com