1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং ১৪৭টি গরিব, দুঃখী, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৫টায় দেবীগঞ্জ উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত সহায়তা অসহায় মানুষের মাঝে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মোবাশ্বের রাসেদী, সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দেবীগঞ্জ উপজেলা শাখা। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“১১ দলীয় জোট সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেদ প্রধান, সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি; আলহাজ্ব সফিউল্লাহ সুফি, কর্ম পরিষদ শাখা বোদা-পঞ্চগড়; আবুল বাশার বসুনিয়া, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা; এবং বেলাল হোসেন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোমিন ইসলাম সরকার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। রাজনৈতিক ভিন্নতা থাকলেও মানবিক কাজে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৪৭টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ করেন। সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে ১১ দলীয় জোটের এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com