1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে কৃষকদের সুবিধা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বোদা উপজেলার বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। এ সময় ভার্চুয়াল মাধ্যমে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। এছাড়া প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে দুটি করে ফলজ গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়ন ও সরকারি সুবিধা সহজলভ্য করতে কৃষক কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে পেতে পারবেন।
তিনি আরও বলেন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন এবং সরকারের চলমান বিভিন্ন কৃষি কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com