1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রীকে অরুচিপূর্ণ কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস,বিএনপি নেতা গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে ঝরল প্রাণ দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রধানমন্ত্রীকে অরুচিপূর্ণ কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস,বিএনপি নেতা গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলা গৌরনদী উপজেলার বিএনপি নেতার পুত্র,সামাজিক যোগাযোগ -মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সরকার বিরোধী মন্তব্য করে স্ট্যাটাস দেওয়ায় বিএনপির ২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা -২০-২৫ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায় দ্রুতবিচার আইনে মামলা করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে অরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া সুত্র ধরে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইফি শিকদার মিমি (২৫) ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০-২৫ নেতাকর্মী।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অরুচিপূর্ণ কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা করেছে। তাৎক্ষণিক পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তে সাইবার অপরাধ নিরাপত্তা আইনে অপরাধের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আফজাল হোসেন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com