1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গৌরনদী উপজেলার কুড়িরচর হোসনাবাদ গ্রামে “গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতালের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক আবদুল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ জাকির হোসেন (গালিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন রংপুর নভোথিয়েটার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আবদুল হালিম, এফবিসিসিআই-এর পরিচালক ও মুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার। এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বিচারপতি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, শুধু সরকারি স্বাস্থ্য সেবার উপর ভরসা করা যাবে না। বেসরকারি ও সামাজিক উদ্যোগে স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারন মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চত করতে হবে। তিনি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ছওয়ার, দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এবং বরিশাল জেলা উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক মোঃ জাবির হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোমস্তা বারেক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com