
মোমিন ইসলাম সরকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-
মাহামান্য রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ।একজন বর্ষিয়ান,পোড়খাওয়া রাজনীতিবিদ রাষ্ট্রপতি হবেন এটাই স্বাভাবিক। অবস্থা বিবেচনায়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকেও রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা যেতে পারে।উভয় ক্ষেত্রে তাঁদের খুরধার যুক্তি, বিচক্ষণতা, ব্যক্তিত্ব, প্রজ্ঞা ক্ষমতার সীমাবদ্ধকে ছাড়িয়ে যাবে।তিনি হয়ে উঠবেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। জাতির ক্রান্তিকালে হবেন জাতির দিশা ও আলোকবর্তিকা। কিন্তু সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে সেই মানদন্ডগুলো অনুসরণ করা হয়নি।
বিশেষ করে, কয়েকটি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। তাছাড়া মাননীয় সংসদ সদস্য কর্তৃক উন্মুক্ত ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান থাকায়, দল, মত, নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করেননি, নির্ঘাত পরাজয় জেনে। সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তিবর্গই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই রাষ্ট্রপতি নির্বাচন হারিয়েছে তার জৌলুস ও আভিজাত্য। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ এর ব্যত্যয় ঘটবে বলে, জাতি আশা করে। সদয় নিবেদনে, মো. রুহুল আমিন প্রধান,