1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনায় সেরনিয়াবাত আব্দুল হাকিম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১৫|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

বরিশাল ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনায় সেরনিয়াবাত আব্দুল হাকিম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ-বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসলে নৌকার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন বর্ষিয়ান নেতা, উজিরপুরের সন্তান ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সেরনিয়াবাত আব্দুল হাকিম কিছুদিন আগে উজিরপুরের সন্তান হিসেবে বরিশাল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা দেয়ার পর বেশ আলোচনায় রয়েছেন তিনি।

উজিরপুর ও বানারীপাড়া উপজেলার ভোটাররা বলেন, তিনি তার জিবনের বেশিভাগ সময় সততা নিষ্ঠার সাথে শিক্ষকতা করে কাটিয়েছেন।সর্বদা মানুষের সেবা করেছেন,কখনো নিজের সার্থকে বড় করে দেখেননি।তাই জনগন তাকে সর্বদা সমর্থন করে,

আলহাজ্ব সেরনিয়াবাত আব্দুল হাকিম উজিরপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও বিআরডিবি ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও আইআরডিবির প্রায় ৩০ বছর সভাপতি, এছাড়াও আরো ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,এলাকায় বিভিন্ন মাদরাসা,স্কুল,মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। এছাড়াও এলাকায় বিভিন্ন মাদরাসা, স্কুল, মসজিদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ক্ষেত্রে তার অনন্য অবদান রয়েছে।

বর্তমানে তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান সহ ব্যাপক ভাবে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

উজিরপুর ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতারা বলেন-ব্যক্তি হিসেবে আলহাজ্ব সেরনিয়াবাত আব্দুল হাকিম একজন নিঃস্বার্থের সমাজ সেবক,সৎ,আদর্শবান উচ্চ শিক্ষিত রাজনীতিবীদ। দূর্নীতির সাথে তিনি কখনো আপোষ করেননি। একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে উনাকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করলে এলাকার সুবিধা বঞ্চিত যুব, ছাত্র সমাজ সহ এলাকার সাধারণ জনগন তাকেই সমর্থন দিবেন।

অপরদিকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সেরনিয়াবাত আব্দুল হাকিম বলেন, বরিশাল ২ আসনের উজিরপুর ও বানারীপাড়া বাসীর দীর্ঘদিনের লালিত সপ্ন বাস্তবায়নে উজিরপুরের বাসিন্দা হিসেবে আমি ইতোমধ্যে নৌকার প্রার্থীতা ঘোষনা করেছি। আমার কোন পারিবারিক পিছুটান নেই। আমার অধিক এবং অতিরিক্ত টাকারও প্রয়োজন নেই। যতটুকু সম্পদ রয়েছে তা যথেষ্ট। দলের কেন্দ্রীয় হাই কমান্ড আমাকে একজন সৎ, আদর্শ, নীতিবান ব্যক্তি হিসেবে জানেন। আমি আমার বাকী জীবন বরিশাল ২ (উজিরপুর,বানারীপাড়া) আসনের সাধারণ জনগনের মাঝে উৎসর্গ করতে চাই।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার নির্বাচনী এলাকা বরিশাল ২ (উজিরপুর, বানারীপাড়া) কে একটি আধুনিক স্মার্ট আসনে রূপান্তরিত করবো এ আমার প্রত্যয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com