
মোমিন ইসলাম সরকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে বড়দরগা কল্যাণ সমিতি এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার, বাদ আসর, বড়দরগা জামে মসজিদ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ।
সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, এ ধরনের ধর্মীয় ও কল্যাণমূলক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি জানান, এলাকাবাসীর সহযোগিতা ও উৎসাহ পেলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে তিনি আগ্রহী এবং সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
সমিতির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।