1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেঙে চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোল্লাহাটে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেঙে চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিত ফকিরের বাড়ীর বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার ঘরের থেকে নগদ প্রায় ৯ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল, ব্যাংকের চেক বই, মুক্তিযুদ্ধের সনদ সহ জামাকাপড় চুরি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার গভীর রাতে শাসন গ্রামের উত্তর পাড়া মুক্তিযুদ্ধার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।মহিত ফকিরের স্ত্রী বলেন,
বৃহস্পতিবার সকালে মেয়ে-জামাইয়ের বাড়ি গোপালগঞ্জ বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল রাতের কোনো এক সময় ঘর ও গেইটের তালা ভেঙে প্রবেশ করে। গেটের তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দেখে, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে।

চুরি হয়ে গেছে ঘরে থাকা নগদ ৯ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা।তিনি আরও জানান,শনিবার বাড়িতে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পায়। এবিষয়ে মুক্তিযুদ্ধা মহিত ফকির মোল্লাহাট থানায় একটা লিখিত অভিযোগ করেছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সমেন দাশ বলেন,
চুরি হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com