1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

দেবীগঞ্জে পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যেখানে-সেখানে গড়ে উঠেছে কসাইখানা। দৈনিক এই কসাইখানাগুলোতে পশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। পশু জবাই ও মাংস বিক্রির আগে পশুর স্বাস্থ্য ও মাংস পরীক্ষা ও নীরিক্ষার নিয়ম থাকা সত্ত্বেও অধিকাংশ কসাইখানায় তা মানা হচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, পরীক্ষা ছাড়াই জবাই হওয়ার কারণে ডায়রিয়া, এনথ্রাক্স এবং অন্যান্য সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। অনেক কসাইখানায় অবিক্রিত মাংস রেফ্রিজারেটরে রেখে পরের দিনের নতুন মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কসাইখানার মালিক বলেন, “আজ পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের কেউ স্বাস্থ্য পরীক্ষা করতে আসেননি। আমরা প্রয়োজনীয়তা অনুভব করি না।”
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হুমায়ুন কবীর জানান, “কসাইখানায় নিয়মিত পশু স্বাস্থ্য পরীক্ষা করা হয়।” নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় রায় আরও বলেন, “সার্টিফিকেশন ও প্রত্যয়ন প্রক্রিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্ব। এটি আমাদের দপ্তরের দায়িত্ব নয়।”

স্থানীয়দের অভিযোগ ও কর্মকর্তাদের বক্তব্যের এই দ্বন্দ্ব জনমনে প্রশ্ন তোলে—আমরা কি সত্যিই নিরাপদ মাংস খাচ্ছি?
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই করা পশুর মাংস জনস্বাস্থ্য ঝুঁকির বড় কারণ। তাই কর্তৃপক্ষের তৎপরতা এবং স্থানীয়দের সচেতনতা জরুরি।

কসাইখানায় জবাইয়ের সময় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত না হলে, এসব অস্বাস্থ্যকর মাংস খেলে ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com