1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সুশৃঙ্খল নির্বাচনের জন্য আওয়ামীলীগ নেতা- কর্মীদের প্রস্তুত থাকতে হবে-শেখ হেলাল উদ্দীন এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:২৭|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

সুশৃঙ্খল নির্বাচনের জন্য আওয়ামীলীগ নেতা- কর্মীদের প্রস্তুত থাকতে হবে-শেখ হেলাল উদ্দীন এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ- অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামীলীগ নেতা – কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ আবারো নৌকায় ভোট দিবে। জঙ্গি বা সন্ত্রাসীরা যেন কোন প্রকার আশ্রয় না পায় এবং ঘাপটি মেরে থাকতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) গরীব অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের চেক হস্তান্তর ও দলীয় নেতা কর্মীদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হেলাল উদ্দীন এমপি। এসময় উপস্থিত থেকে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মিণী রূপা চৌধুরী।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, আওয়ামীলীগ নেতা সিকদার ওয়ালিদ হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা, আবুল বাশার মোল্লা, শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com