1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে পিকআপের ধাক্কা ট্রাফিক পুলিশের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৮|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

গাজীপুরে পিকআপের ধাক্কা ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় জামাল উদ্দিন (৫৬) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুতের ট্রাফিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামাল টাঙ্গাইল পৌরসভার বাসিন্দা জুনাব আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে শহর উপ-পরিদর্শক (টিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জামালের ডিউটি পোস্ট ছিল চন্দ্রা এলাকার আশপাশে। সকাল ৭টার দিকে ডিউটি পোস্টে যেতে ট্রাফিক অফিসের সামনে দাঁড়িয়ে গাজীপুর থেকে চন্দ্রাগামী একটি পিকআপকে সংকেত দেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই পিকআপটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যেতে থাকে। এতে জামাল গুরুতর আহত হন।তাকে প্রথমে কালিয়াকৈরের সফিপুর এলাকার তানহা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, ট্রাকসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com