1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আড়ানীতে ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের বগিতে আগুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৫০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

আড়ানীতে ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের বগিতে আগুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের

সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

রোববার (১১ জানুুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনের ‘ছ’ বগিটি চাকার কিছু অংশ।

জানা গেছে- রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১ টা ২০ মিনিটে। কিন্তু রোববার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু ট্রেন। পথে আড়ানী স্টেশন রেলওয়ে কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানায়।

এসময় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেয়।

খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগার কারণে ভেতরে কোন ক্ষতি হয়নি। তবে চাকার ব্রেক প্যাডের আশেপাশে ক্ষতি হয়েছে। এরপর রাত ১ টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন- ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত। তবে আগুন ভেতরে যায়নি। আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত ১ টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com