1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:১০|
সংবাদ শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন

গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎বরিশালের গৌরনদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫।

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় গতকাল বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে বলেন,‎“ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশেই নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে”।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন “মাদক আজকের সমাজের জন্য এক মহামারি।খেলাধুলা হলো সেই শক্তিশালী হাতিয়ার, যা যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন তৈরি হয়”।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গাউছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক হাসান, নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আজম। ‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ক্রীড়া প্রেমীরা। ‎দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে ক্রীড়ার মাধ্যমে সুস্থ জীবন গঠন ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com