1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৩৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো: জুলফিকার আলী, সভাপতি, ক্যাব যুব সংসদ রাজশাহী। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম, উপদেষ্টা, ক্যাব বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, উপদেষ্টা (অভিযোগ), ক্যাব বাংলাদেশ; কাজি গিয়াস, সভাপতি, ক্যাব রাজশাহী জেলা, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাজশাহী চেম্বার অব কমার্স; লেখক ও সাহিত্যিক মাহবুব সিদ্দিকী; এবং সিনিয়র সাংবাদিক রেজাউর করিম রাজু।

বক্তারা তাদের আলোচনায় বলেন, জ্বালানি খাতকে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে হলে একটি কার্যকর নীতি গ্রহণ সময়ের দাবি। ক্যাব প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” দেশের সার্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com