1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সড়ক ধসে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২৫|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন

গৌরনদীতে সড়ক ধসে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বরিশাল গৌরনদীঃ-

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ঘয়নাঘাটা এলাকায় ব্রিজসংলগ্ন পশ্চিম দিকে চলে যাওয়া সড়কটি গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে সড়কের প্রায় ৩০ ফুট অংশ পাশের খালের মধ্যে ধসে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে যানবাহন।

সরেজমিনে দেখা যায়, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়ার বাড়ির পশ্চিম পাশে পৌরসভার ৬নং ওয়ার্ডের চারঘাটা এলাকায় সড়কের করুণ এই অবস্থা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন সৈকত অভিযোগ করে বলেন, প্রতিদিন এই ধসে যাওয়া সড়ক দিয়ে ইট, বালি ও গরুবাহী ট্রাক চলাচল করায় আরও ধসের আশঙ্কা রয়েছে। পুরোপুরি ধসে গেলে তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তখন পাশ্ববর্তী আগৈলাজাড়া উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি আরও জানান, ধসে যাওয়া অংশে রাতে আলো না থাকায় মাঝেমধ্যেই ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে খালের মধ্যে পড়ে যায়।

স্থানীয় ইজিবাইক চালক আজিক খান বলেন, দ্রুত ধসে যাওয়া সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে হবে। এছাড়া রাতে চলাচলের সুবিধার্থে সড়কে লাইট বসানোর দাবি জানান তিনি। ঘয়নাঘাটা থেকে শুরু করে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের একমাত্র এই সড়কটির এখন খুবই নাজুক অবস্থা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান বলেন, ভারী বৃষ্টির কারণে ওই সড়কে ধস দেখা দিয়েছে। মেসার্স তানবিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের কাজ করেছে। ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের বিল আটকে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com