1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পিচঢালা সড়কে বড় গর্ত; যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২০|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

গৌরনদীতে পিচঢালা সড়কে বড় গর্ত; যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ-বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় সড়কের মাঝখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া স্থানটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে গৌরনদী উপজেলা সদর থেকে শরিকল ও নলচিড়া ইউনিয়নের সংযোগ এই সড়কটি একমাত্র ভরসা ছিল।

স্থানীয় অটোরিকশা চালক আল-আমিন সিকদার বলেন, “সড়ক ধসের কারণে যান চলাচল বন্ধ থাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের জীবিকা বন্ধ হয়ে গেছে।”

গৌরনদী থেকে মালামাল নিয়ে ফেরত আসা পিকআপচালক মামুন শিকদার জানান, “সড়কে বিশাল গর্ত হয়ে যাওয়ায় আটকা পড়ে গেছি। মালামাল সময়মতো পৌঁছাতে পারছি না।”

এদিকে কলেজ শিক্ষার্থী মাসুদ সরদার অভিযোগ করে বলেন, “সড়কের এই অবস্থায় যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে।”

স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা এলজিইডি (LGED) প্রকৌশলী মোঃ অহিদুর রহমান বলেন, “গতকাল একটি সিমেন্টবোঝাই ট্রাক চলার সময় সড়কে ধস দেখা দেয়। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com