1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবেঃ রামপালে ডক্টর ফরিদুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চিকিৎসক হয়েও শিল্পী, নিজের হাতে গড়লেন কালীমন্দির ও প্রতিমা রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর জয়জয়কার, একাধিক বিভাগে সেরাদের তালিকায় প্রতিযোগীরা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবেঃ রামপালে ডক্টর ফরিদুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় চেষ্টা করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনা সরকার নির্যাতন নিষ্পেষণ করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশের স্বপ্নে, নারীরাও পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকবে এবং মুক্ত শিক্ষাব্যবস্থা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ, যেখানে সকলেই সমান সুযোগ এবং মর্যাদার সাথে নিজেদের গড়ে তুলতে পারবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে।

শনিবার(১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাষ্টার মুজিবর রহমান’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সরদার মহাকবির’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, এস এম আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, সরদার বাকী বিল্লাহ, জাহিদুল ইসলাম বাবলা, মোঃ শাহাজালাল গাজী, আমিনুল ইসলাম কুটি, ছাত্রদল নেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার, দলে কোন চাঁদাবাজের ঠাই হবেনা। বিএনপিকে এদেশের মানুষ ভালোবাসে, বিএনপি দেশের মানুষের কল্যানে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তাই স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কেউ যদি দলের পরিচয় দিয়ে সমাজের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে দলের সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করেন ডক্টর ফরিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com