1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি মিলনসহ ১২ যুবলীগ নেতার নামে মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৪|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি মিলনসহ ১২ যুবলীগ নেতার নামে মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ যুবলীগ কেন্দ্রীয় কমিটির  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল  হোসেন খান নিখিল এর স্বাক্ষর জাল করে ২২ সদস্য বিশিস্ট ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক কমিটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও শতশত মানুষের মধ্যে বিলি এবং যুবলীগের এক নেতাকে মারধর করে হত্যা চেস্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ১২ যুবলীগ ছাত্রলীগ নেতার নামে ঝালকাঠি থানায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে জেলা যুবলীগ সদস্য মাসুদ সিকদার বাদী হয়ে দণ্ড বিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১, ৫০৫, ৫০৬ ও ৩৪ ধারায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন ০১নং আসামী সৈয়দ হাদিসুর রহমান মিলন নিজেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝালকাঠি জেলা শাখার যুগ্ন আহবায়ক দাবী করে একটি তথাকথিত আহবায়ক কমিটি সৃস্টি করিয়া তাহাতে আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর স্বাক্ষর জাল করিয়া ব্যবহার করিয়া এবং তাহাদের  সিল মোহর ও প্যাড তৈরি ও ব্যবহার করে একটি ২২ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি তৈরি করে তাহা ভুয়া ও মিথ্যা জানিয়াও সকল আসামীরা তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও শতশত মানুষের মধ্যে বিলি করে। বিষয়টি আমি জানতে পেরে গত ৬ সেপ্টেম্বর দুপুরে সাক্ষীদের নিয়া ঘটনাস্থল ডাক্তার পট্রি মিলনরের বাসার সামনে  গেলে ১,২,৩,৪,৫ ও ৬নং আসামীর সাথে দেখা হইলে ভুয়া ও মিথ্যা কমিটি প্রচারের বিষয়টি জানতে চাইলে, ০১নং আসামী মিলন উত্তেজিত হইয়া আমাকে কিল ঘুষি মারিয়া হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে বলে আমি যাহা খুশি তাই কমিটি করিব তাহাতে তোদের কি ? আমার কাজে বাধা দিলে তোদের জীবনের তরে শেষ করিয়া ফেলিব। আসামী মিলনের নেতৃত্বে সকল আসামীরা দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়া আমাদের ভয়ভিতী দেখাইয়া তাড়াইয়া দেয়। আমি বিষয়টি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির ও যুগ্নআহবায়ক কামাল শরীফকে জানাইলে তাহারা কেন্দ্রীয় কািমটির সাথে যোগাযোগ করিয়া জানতে পারে যে, কেন্দ্রীয় কমিটি থেকে নতুন কোন কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ প্রকাশ করিয়া জাল জালিয়াতির মাধ্যমে আসামীরা কমিটি সৃস্টি করিয়াছে বলিয়া প্রকাশ করে। আসামীরা পরস্পর যোগাযোগের ভিত্তিতে জাল-জালিয়াতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করিয়া ভুয়া কমিটি তৈরি ও প্রচার করিয়া এবং আমাকেসহ সাক্ষীদের ভয়ভীতি মারধর করিয়া বাংলাদেশ দণ্ড বিধির ১৪৩/৩০৭/৩২৩/৪২০/৪৬৫/৪৬৮/ ৪৭১/৫০৫/৫০৬(২) ধারার অপরাধ করিয়াছে। তাহাতে সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্যথায় আসামীরা যে কোন সময় মিথ্যা ঘটনা প্রচার করিয়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতে পারে।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন, সৈয়দ হাদিসুর রহমান মিলন (৩৮) মিলন হাওলাদার (৩৬) তরিকুল ইসলাম অপু (৩৩)মোঃ মনিরুজ্জামান মনির (৩৮) শাখাওয়াত হোসেন সুমন (৩৬) মোঃ মারিয়াজ হাওলাদার (৩৫)  তালাল আল আরাফাত (২৩) আসাদুজ্জামান তালুকদার পিকলু (৪০) আলীম আল রাজিব (৪০) মাহমুদুল সাগর (২৫) মোহাম্মদ রনি হাওলাদার (৩৫) ও সাংবাদিক বশির আহম্মেদ খলিফা।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, সৈয়দ মিলনসহ ১২ জনের নামে একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে। উল্লেখ্য ভুয়া কমিটি গঠন বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা একটি প্রেসবিজ্ঞপ্তি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com