1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ছাত্রদল নেতা মেহেদী হাসান'র সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২২|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

রামপালে ছাত্রদল নেতা মেহেদী হাসান’র সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে রামপাল উপজেলার গিলাতলা, শ্রীফলতলা ও রামপাল উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে মেহেদী হাসান বলেন, হিন্দু ভাইবোনদের পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোথাও কোন ধরনের হামলা হয় অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের যেকোনো প্রয়োজনে ছাত্রদলের নেতৃবৃন্দকে ডাকলে আপনারা আমাদের পাশে পাবেন। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোথাও অরাজকতা সৃষ্টি করে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ, সরকারি পিসি কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জ্যোতি, ছাত্রদল নেতা মল্লিক জুবায়ের হোসেন, মোঃ আবু দাইয়ান, মোঃ তুহিন, মোঃ সাগরসহ দলীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com