1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চিকিৎসক হয়েও শিল্পী, নিজের হাতে গড়লেন কালীমন্দির ও প্রতিমা রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর জয়জয়কার, একাধিক বিভাগে সেরাদের তালিকায় প্রতিযোগীরা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর বিকাল বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকদের সকল সমস্যার কথা শোনেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক বর্তমানে এক ভয়ানক সমস্যা। যে কোন মূল্যে তিনি মাদককে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। তিনি সকলকে কাজের পাশাপাশি প্রত্যেকের ছেলে-মেয়েদের সাথে সময় দেয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ নিয়ন্ত্রের উপর ও গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তাদের তিনি জনগণের প্রতি অধিক দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপাধক্ষ্য নাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, তাপস কুমার।

এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com