1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১২|
সংবাদ শিরোনামঃ
সার সংকটও থামাতে পারেনি কৃষকের লক্ষ্য দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা নড়াগাতী থানার কোথাও কোনো সড়কের কাজ অসমাপ্ত থাকবে না – বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাকাঠি গ্রামেরর বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন শরীফ( ৬৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টায় মৃত্যুবরন করেন,ইন্নাল্লি……রাজেউন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান সহ একদল চৌকস পুলিশের টিম। এসময় উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম ।

উপস্থিত ছিলেন উজির উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার শেষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com