1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে স্বামী শফিকুলের দুধ দিয়ে গোসল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫২|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে স্বামী শফিকুলের দুধ দিয়ে গোসল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী এলাকার আমীর আলীর ছেলে।

শনিবার (২৪ আগস্ট) সকালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে চেয়ারম্যানের মোড়ে জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি।এর আগে গত (২০ আগস্ট) তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সে ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষর করে পাঠিয়ে দেন।

শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে।

গত বছর তিনেক আগ থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এরপর বিভিন্ন সময় তার স্ত্রী ঝগড়া বিবাদ বাঁধিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এরপর তাকে অনেক বুঝিয়ে শফিকুলের সংসারে ফেরাতে ব্যর্থ হন তিনি।

শফিকুল ইসলাম আরো বলেন, আমার কপালে আল্লাহ যা লিখছেন তাই আমার হবে। আমি এই পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি এটাই আমার জন্য আনন্দের ব্যাপার। ১৬ বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতন করেছে। আমি এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমি চাই আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে সে যেখানে ভালো থাকবে, সেখানেই ভালো থাকুক। আমি তার জন্য দোয়া করি। শফিকুল দুধ দিয়ে গোসল করবে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com