1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে সূর্য ওঠার আগেই আলেম-ওলামাদের ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:২৩|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

সোহরাওয়ার্দী উদ্যানে সূর্য ওঠার আগেই আলেম-ওলামাদের ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষ্যে এ মহাসম্মেলন করছেন ওলামা-মাশায়েখরা। তবে অনুষ্ঠান শুরুর সময় সকাল ৯টা থাকলেও সূর্য ওঠার আগেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

সরেজমিনে দেখা গেছে, ফজরের নামাজের পরপরই রাজধানী অভিমুখে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। সূর্য আলো ছড়ানোর আগেই ভরে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন মানুষজন।

সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মানুষের চাপে আলোচনা শুরু হয় ভোর ছয়টার পর থেকেই।

সূর্য ওঠার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল
সূর্য ওঠার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

গতকাল শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

এর আগে, দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে এই ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেশের বিশিষ্ট আলেম জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদরাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে। এছাড়া, তাবলীগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পায়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে এ মহাম্মেলনের উদ্যোগ নেয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com