1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব-১২'র অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:১১|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার, ১টি ট্রাক জব্দ।

এর ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় (০৮ নভেম্বর)সকাল ১১.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ টু পাবনা মহাসড়কের উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান আলী (২৩), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-বালিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com