1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জের ৩টি আসনে সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৯|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

সিরাজগঞ্জের ৩টি আসনে সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৩টি আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দলীয় তিন প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে সিরাজগঞ্জ-১ (সদরের ৫ ইউনিয়ন ও কাজিপুর), সিরাজগঞ্জ-২ (সদরের ৫ ইউনিয়ন ও কামারখন্দ) এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বাছাই শেষে সিরাজগঞ্জ-১ আসনে দুজন, সিরাজগঞ্জ-২ আসনে একজন ও সিরাজগঞ্জ-৩ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির মো. রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল রানা, এবং সিরাজগঞ্জ-৩ আসনে শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র), সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র) ও স্বপন কুমার রায় (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিক। মনোনয়নপত্র বাতিলের তালিকায় আওয়ামী লীগের পাঁচ নেতা রয়েছেন।

এদিকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬ জনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট অভিযোগ করে বলেন, ‘বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদেরই বাতিল করা হয়েছে। ভুল হলে দুয়েকজনের হবে। কিন্তু সবারই একই ধরনের ভুল দেখিয়ে বাতিল করা হয়েছে।’

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় বলেন, ‘আমি ৪ হাজার ২০০ জন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছি। কিন্তু ৫২৮ জন ভোটারের স্বাক্ষর কম রয়েছে বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি উচ্চ আদালতে আপিল করব।’

অপর প্রার্থী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল বলেন, ‘নিয়মাবলির কোথাও ১ শতাংশ স্বাক্ষরে ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়নি। অথচ সেই অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com